শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভিন্ন স্বাদের তিন ভাপা রেসিপি
spot_img
spot_img

ভিন্ন স্বাদের তিন ভাপা রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে নিত্য নতুন খাবার খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় ঘরে বানানো স্বাস্থ্যকর খাবার। তবে অনেকেই বুঝে উঠতে পারেন না, পিঠা-পুলি ছাড়া আর কি তৈরি করা যায় এই শীতে। তাই আজ থাকছে ভিন্ন স্বাদের তিন ভাপা রেসিপি।

আলু-পনির ভাপা বানানোর পদ্ধতি:

উপকরণ- ২০০ গ্রাম পনির, ১টি আলু লম্বা টুকরো করে কাটা, ২ টেবিল চামচ সর্ষের তেল, ২ টেবিল চামচ পোস্ত, ৩ টেবিল চামচ কোরানো নারকেল, ১০ টা কাজু, ৩ টি কাঁচা লঙ্কা, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ চিনি এবং স্বাদ মতো লবন।

প্রস্তুত প্রণালী- পনির ও আলু গুলোকে ছোট টুকরো করে নিন। আলু গুলো হালকা করে ভেজে তুলে নিন। গ্রাইন্ডার জারে পোস্ত, নারকেল, কাজু, একটা কাঁচা লঙ্কা আর লবন দিয়ে পেষ্ট তৈরি করে নিতে হবে। এবার টুকরো করা পনির বাটিতে নিয়ে ভাজা আলু, সব বাটা মশলা, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দিন কাঁচা লঙ্কাও। ভাপ দেয়ার জন্য এটি রেডি।

একটা করাইতে পানি গরম বসান। জলের পরিমান টা এমন হবে যেন বাটির অর্ধেকটা ডুবে থাকে। এবার বাটি বসিয়ে ২০ মিনিট একদম কম আঁচে ভাপিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন। টিফিন বাটি রেখে দিন আরও ১০ মিনিট ঠান্ডা হওয়ার জন্য। নিরামিষ আলু পনিরের ভাপা, লুচি বা গরম ভাতে সাথে খেতে দারুণ।

ভাপা সন্দেশ বানানোর পদ্ধতি:

উপকরণ- ১লিটার দুধ, স্বাদমতো লেবুর রস, স্বাদমতো চিনি পরিমাণ মতো, ১/৪ চা চামচ এলাচগুঁড়ো, ১/২ চা চামচ কেশর।

প্রস্তুত প্রণালী- প্রথমে দুধ টা ভালো ভাবে ফুটিয়ে নিয়ে গ‍্যাস অফ করে দিতে হবে। এবার দুধে লেবুর রস দিয়ে ছানা করে নিতে হবে। মিক্সিং জারে ছানা, চিনি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ছানাটা স্মুদ করে নিয়ে এলাচগুঁড়ো মিশিয়ে দিতে হবে। একটা টিফিন বক্সের ভেতরে ভালো ভাবে ঘি মাখিয়ে নিতে হবে। ছানাটা বক্সে দিয়ে উপর থেকে কেশর ছড়িয়ে একটা কড়াইয়ে স্ট‍্যান্ড দিয়ে পানি দিয়ে ফ্রিহিট করে ছানারবক্স টা দিয়ে ৩০ মিনিট স্টীম করলেই তৈরী ভাপা সন্দেশ।

ভাপা দই বানানোর পদ্ধতি:

উপকরণ- ১ কাপ টক দই (ঘন দই), ১ কাপ কনডেন্সড মিল্ক, ১/২ কাপ দুধ, ১/২ চা চামচ এলাচ গুঁড়া, স্বাদমতো চিনি (কনডেন্সড মিল্কের মিষ্টির উপর নির্ভর করে) এবং সাজানোর জন্য কাটা বাদাম (বাদাম, পেস্তা ইত্যাদি)।

প্রস্তুত প্রণালী- দইয়ের অতিরিক্ত জল ঝরানোর জন্য প্রায় ৪-৬ ঘন্টা ঝুলতে দিন। একটি বড় মিক্সিং বাটিতে জল ঝারানো ঘন দই, কনডেন্সড মিল্ক এবং দুধ মসৃণ হওয়া পর্যন্ত একসাথে ফেটিয়ে নিন। এতে এলাচ গুঁড়া মিশিয়ে স্বাদ অনুযায়ী চিনি যোগ করুন (কনডেন্সড মিল্ক এর পর যদি মিষ্টি প্রয়োজন মনে করেন)।

এদিকে, ১টি স্টিলের বাটিতে সামান্য ঘি বা মাখন দিয়ে গ্রিজ করে মিশ্রণটি ঢেলে দিন। একটি বড় পাত্রের নিচের অংশে জল ভরে ফুটিয়ে নিন। একটি স্টিমার পাত্রের উপরে স্টিলের বাটি টি রাখুন। একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন, মাঝারি-কম আঁচে প্রায় ২০-২৫ মিনিটের জন্য। একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে নিন। আঁচ বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তার পর কয়েক ঘণ্টা ফ্রিজে রাখুন।

সবশেষে বাদাম বা পেস্তা আর এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে সাজিয়ে নিন। কেউ চাইলে এটি গরম গরম খেতেই পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments