ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এসিআই ফর্মুলেশনস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) অনুমোদন করা হয়েছে। আলোচ্য সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।
উক্ত সভায় ডিভিডেন্ড অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।
এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। তিনি সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments