শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই‘র লেনদেনে বিঘ্ন: সমাধানের কাজ চলছে
spot_img
spot_img

ডিএসই‘র লেনদেনে বিঘ্ন: সমাধানের কাজ চলছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ জানুয়ারি, ২০২৫ তারিখ রোববার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ নেটওয়ার্ক সমস্যার কারণে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিনিয়োগকারীরা সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।

যোগাযোগ করা হলে ডিএসই‘র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।

সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে। তাহলে কি ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকটা সে রকম। এখন সমস্যা সমাধানে কাজ চলছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments