রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরপোস্ত চিংড়ির রোস্ট তৈরির রেসিপি
spot_img
spot_img

পোস্ত চিংড়ির রোস্ট তৈরির রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরে মেহমান আসলে আমরা বেশিরভাগ সময় মাছের কারি, ভাজা ও মুরগির রোস্ট ইত্যাদি দিয়ে আপ্পায়ণ করি। কিন্তু মাছের রোস্ট কি করেছেন কখনো? খাবার তালিকায় ভিন্ন রকম কোন রান্না মেহমানদারিতে আনন্দ এনে দেয়। তাই চিংড়ি মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন পোস্ত চিংড়ির রোস্ট। এর জন্য রইল রেসিপি।

উপকরণ- বড় আকারের চিংড়ি ১ কেজি, নারকেল দুধ ২ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া সামান্য, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেল ১ কাপ এবং লেবুর রস ১ টেবিল চামচ।

যে ভাবে তৈরি করবেন:
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে লেবুর রস মাখিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। সব বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছ, লবণ, টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার পোস্ত চিংড়ির রোস্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments