ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৪ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ। এদিকে আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৯০ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেডের শেয়ার দর ৫.২৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- মুন্নু সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বীকন ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments