ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারা বছর খাওয়া হলেও শীতেই হাঁসের মাংসের স্বাদ সবচেয়ে বেশি। হাঁসের ডিম দিয়েও করা যায় নানা পদ। সকাল কিংবা সন্ধার নাস্তায় বানিয়ে ফেলুন হাঁসের ডিম দিয়ে এই রেসিপি।
উপকরণ- ডিম ২টি, ফেটানো ডিম ১টি, মুরগির কিমা ১ কাপ, ব্রেড ক্রাম্ব ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, চাট মসলা ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, পুদিনা ও ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।
প্রণালী-
ডিম, ফেটানো ডিম ও ব্রেড ক্রাম্ব ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। সেদ্ধ ডিমের চারপাশে কিমার মিশ্রণটি লাগিয়ে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে নিন। ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবোতেলে ভাজা হয়ে গেলে তুলে পরিবেশ করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments