মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরহাসের মাংসের স্টাফিং বাউ দেখে নিন: রেসিপি
spot_img
spot_img

হাসের মাংসের স্টাফিং বাউ দেখে নিন: রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাঁসের মাংস দিয়ে তৈরি যেকোনো পদ অত্যন্ত সুস্বাদু। এই মাংস দিয়ে সাধারণ ভুনা তো খাওয়াই হয়, স্বাদে ভিন্নতা আনার জন্য তৈরি করতে পারেন হাঁসের মাংসের স্টাফিং বাউ । এটি খেতে আরও বেশি সুস্বাদু, দেখে নিন রেসিপি।

বাউয়ের উপকরণ: তরল দুধ পৌনে ১ কাপ, ইস্ট ১ চা-চামচ, ময়দা ২ কাপ, চিনি ১ চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ ও লবণ সিকি চা-চামচ।

স্টেকের জন্য উপকরণ: হাঁসের বুকের মাংস ১ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ সামান্য ও শর্ষের তেল ১ টেবিল চামচ।

স্টাফিংয়ের উপকরণ: টমেটো সস আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম টুকরা ১ কাপ ও গোলমরিচগুঁড়া আধা চা-চামচ।

প্রণালী: দুধের সঙ্গে ইস্ট, চিনি, ময়দা, লবণ ও জলপাই তেল মেখে ডো তৈরি করুন। ডো ফুলে ওঠার পর ছোট ছোট রুটি বেলে রুটির এক পাশে তেল ব্রাশ করে দুই ভাঁজ করে নেবেন। এবার ভাপে বাউ তৈরি করে নেবেন। স্টেকের উপকরণের সবকিছু একসঙ্গে মেশান। ২ ঘণ্টা রেখে দিন। দুই পাশ অল্প তেলে ভেজে নিন বুকের মাংস। তৈরি হয়ে গেল স্টেক। এবার পাতলা করে টুকরা করে নিন। বাউয়ের ভেতর টমেটো সসের সঙ্গে স্টেকের টুকরা, পেঁয়াজ, ক্যাপসিকাম ও গোলমরিচগুঁড়া দিয়ে পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments