বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাটমেটোতে লুকিয়ে আছে চুলের সমস্যার সমাধান
spot_img
spot_img

টমেটোতে লুকিয়ে আছে চুলের সমস্যার সমাধান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টমেটোর মৌসুম আসছে আর সেটা বাসায় রাখেননি- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। টমেটো অনেকটা সব্যসাচী সবজির মত- তরকারি খাওয়া যায়, ভাজি করা যায়, সালাদ কিংবা চাটনিও বানানো যায়। কিন্তু জানেন কি, এই টমেটো আপনার কত বড় উপকার করতে পারে! আপনি যা নিয়ে সবচেয়ে বেশি খুঁতখুঁতে, যার জন্য হাজার হাজার টাকা খরচ করতেও দ্বিধা করেন না, সেটি তুড়ি মেরে সমাধান করে দেবে টমেটো।

রহস্য বাদ, টমেটো আপনার কি উপকার করবে সেটাই বলি। টমেটোর কিছু রস, অথবা তার সঙ্গে অ্যালোভেরা কিংবা ডিমের সাদা অংশ পেস্ট করে চুলে মাখুন। ম্যাজিকের মত কাজ করবে। আপনার চুল শক্ত ও ঘণ হবে। খুশকি দূর হবে, চুল গজাবে এবং চুলের হাইড্রেশন বাড়াবে। ভাবুন একবার কত গুণ।

চুলের সমস্যা প্রায় প্রতিটা দেশের মানুষেরই। নানা কারণে চুল হারাতে পারে। কিন্তু আপনি যদি টমেটোর এই ব্যবহার দিনে দুবার নিয়ম করে এক সপ্তাহ মাখতে পারেন, তবেই কাজ উদ্ধার। চুল নিয়ে চুলাচুলিও বন্ধ হবে, বেঁচে যাবে আপনার টাকাও।

তাছাড়া অনেকেই রাসায়নিক যুক্ত টোটকার ওপর নির্ভর করে থাকেন। যা বেশ ক্ষতিকর। তার থেকে বরং প্রাকৃতিক বা ঘরোয়া টোটকার ওপর নির্ভর করা উচিত। এর মধ্যে অন্যতম উপযোগী টোটকা হচ্ছে টমেটো। শুরু করে দিন আপনার চুল রক্ষার যুদ্ধ!

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments