বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তারূপচর্চা করার পরামর্শ দিলেন সোনম কাপুর
spot_img
spot_img

রূপচর্চা করার পরামর্শ দিলেন সোনম কাপুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিনোদন জগতের অভিনেত্রীদের মতো ঝলমলে, টান টান ও মসৃণ ত্বক হবে- এমন স্বপ্ন দেখেন অনেক তরুণী। কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে কোন জাদুর কাঠিতে, তা অবশ্য জানেন না কেউ-ই। অভিনেত্রীদের উপচেপড়া গ্ল্যামারে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা হলেও রূপ-রুটিন ফাঁস করতে চান না অনেক অভিনেত্রী।

তবে সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনরা তাদের জেল্লাদার ত্বক ও চুলের রহস্য জানাচ্ছেন ভক্ত-অনুরাগীদের। এবার সেই তালিকায় দেখা গেল বলিউড অভিনেত্রী সোনম কাপুরকেও। তিনি সন্তান আর শুটিং সামলেও নিয়মিত ত্বক ও চুলের পরিচর্যা করে থাকেন। আর তা করতে কোনো নামি ব্র্যান্ডের দামি পণ্য ব্যবহার করেন না অভিনেত্রী। বরং ঘরোয়া উপকরণ দিয়েই রূপচর্চা করার পরামর্শ দিলেন সোনম কাপুর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে সোনম কাপুর জানিয়েছেন, চুলের জন্য একমাত্র নারিকেল তেলেই ভরসা করেন তিনি। শুটিংয়ের সময় নানারকমভাবে কেশসজ্জা করতে হয় তাকে। আর তাতে চুল যেমন রুক্ষ হয়, তেমনি চুলের ডগা ফাটার সমস্যাও বাড়ে। তাই নিয়মিত নারিকেল তেলেই চুলের পরিচর্যা করেন তিনি। এতেই চুল রেশমের মতো নরম ও জেল্লাদার হয়। তিনি বলেন, মাঝেমধ্যে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েলও মিশিয়ে নেন। এতেও চুল জেল্লাদার হয়ে ওঠে। চুল পড়ার সমস্যাও কমে যায়। ত্বকের জন্য বিশেষ এক রকম ফেস-মাস্কই ব্যবহার করেন সোনম। তিনি বলেন, বাড়িতে তার মা-ও একই ভাবে ত্বকের পরিচর্যা করেন। ছোট থেকে তা দেখেই শিখেছেন তিনি।

সোনমের ফেসপ্যাকের মূল উপকরণ হলো বেসন। অভিনেত্রী বলেন, শুটিংয়ের আলো, চড়া মেকআপ ত্বকের ওপর প্রভাব ফেলে। তাই ত্বকের সজীবতা বজায় রাখতে নিয়মিত ফেস-মাস্ক ব্যবহার করতে হয়। এখন অনেক নামি সংস্থার ‘হাইড্রেটিং মাস্ক’ বেরিয়ে গেছে, যা অনেক তারকাই ব্যবহার করেন। তবে তিনি ঘরেই নিজের জন্য বানিয়ে নেন বিশেষ রকম হাইড্রেটিং মাস্ক।

যেভাবে হাইড্রেটিং ফেস-মাস্ক তৈরির কথা জানালেন সোনম— বেসন, চন্দনের গুঁড়ো, গোলাপজল, দুধ ও হলুদ দিয়ে তিনি বানান ফেস-মাস্ক। তিনি বলেন, এই মাস্ক প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা একই সঙ্গে স্ক্রাবিং ও ময়েশ্চারাইজিংয়ের কাজ করে। দুধ ও হলুদ ত্বকের কালচে দাগছোপ দূর করে। হলুদের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণও আছে, যা ত্বকের যে কোনো সমস্যা দূর করে। প্রদাহও কমায়। ত্বক ভেতর থেকে সজীব ও জেল্লাদার হয়ে ওঠে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments