ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুনে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বুধবার ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখে ভোর প্রায় তিনটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে ক্ষতির পরিমাণ বেশি হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments