ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির সময় গণনার অপেক্ষায় ফিলিস্তিনিরা, তবে ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। খান ইউনিসে ইসরাইলি হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।
সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফেরার আশা নিয়ে অপেক্ষা করলেও, ইসরাইলি হামলার ধারাবাহিকতায় হতাহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। গত ১৫ মাস ধরে গাজা জুড়ে ইসরাইলের নিরলস হামলার মধ্যে অসংখ্য মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যাদের অধিকাংশই অস্থায়ী তাঁবুতে মানবেতন জীবনযাপন করছে।
যুদ্ধবিরতি কার্যকর হলে ফিলিস্তিনিরা ঘরে ফেরার আশা করলেও, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রবিবার স্থানীয় থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরইমধ্যে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফল করতে প্রস্তত।
আরো জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের অবশিষ্ট সামান্য সম্পদ গুছিয়ে নিজেদের এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক করেছে যে, দক্ষিণ থেকে উত্তরের দিকে, বিশেষত নেটজারিম করিডোরের দিকে যাত্রা এখনও বিপজ্জনক।
ইসরাইলি সামরিক বাহিনীর সতর্কতার মধ্যেও ঘরে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে ফিলিস্তিনিরা নিজেদের প্রস্তুত করছেন। যুদ্ধবিরতির আশায় তাদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অনেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments