সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনাইজেরিয়ায় পেট্রলের ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত
spot_img
spot_img

নাইজেরিয়ায় পেট্রলের ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাইজেরিয়ায় দুর্ঘটনাকবলিত জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ ঘটনা ঘটে।

নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রল ছিল। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা।

নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

ট্যাংকার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারের গভর্নর উমারু বাগো বলেছেন, ওই বিস্ফোরণ ছিল ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে।

নাইজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ। এর আগে গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments