ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ কোটি ৩০ পয়সা বা ১৫.৯১ শতাংশ। এদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৪২ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৭.৪৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments