ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৬৮ শতাংশ। এদিকে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের প্রতিদিন গড়ে ১২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১০ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলোর ১০ কোটি ২১ লাখ টাকা, খান বাদ্রার্স ১০ কোটি ১৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৮২ লাখ টাকা, কোহিনুর কেমিক্যালস ৯ কোটি ৭৬ লাখ টাকা, ওইমেক্স ইলেকট্রোড ৮ কোটি ৪৩ লাখ টাকা, আফতাব অটোমোবাইলস ৮ কোটি টাকা এবং ফার ইস্ট নিটিংয়ের ৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments