ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিংয়ের ১২ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, ফার ইস্ট নিটিং, মালেক স্পিনিং, আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments