বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকরোনা পরিস্থিতিতেও অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড
spot_img
spot_img

করোনা পরিস্থিতিতেও অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অক্টোবর মাসে তারা ২১১ কোটি  (২ দশমিক ১১ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আর গত চার মাসে ( জুলাই-অক্টোবর) প্রবাসীরা প্রায় ৯ বিলিয়ন (৮.৮২৫ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। একক মাস হিসেবে যা বাংলাদেশের ইতিহাসে এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চ রে‌মিট্যান্স আহরণ। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ২১১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৭৪০ কোটি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে; (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)। একক মাস হিসে‌বে যা বাংলাদেশের ইতিহাসে এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চ রে‌মিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেকর্ড রে‌মিট্যান্স এসে‌ছিল চল‌তি বছ‌রের জুলাই‌য়ে। ওই মাসে রে‌মিট্যান্স এসে‌ছে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রে‌মিট্যান্স পাঠিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে।

চলতি বছরের অক্টোবরে পাঠানো রেমিট্যান্সের অর্থ আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ কোটি ডলার বা ২৮ দশমিক ৬২ শতাংশ বেশি। গত বছর অক্টোবরে ১৬৪ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৮৮২ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ৬১৬ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ)। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে ৪১ বিলিয়ন ডলার, যা আগের বছর একই সময়ে ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments