বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফ্রিজ হলো এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার
spot_img
spot_img

ফ্রিজ হলো এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আর্থিক খাতে ব্যাপক সমালোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রামের সিডিএ এনেক্স ভবন (৬ষ্ঠ তলা) থেকে প্রাপ্ত তথ্য থেকে ৪২ কোম্পানিতে ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়। এসব শেষের অভিহিত মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।

অনুসন্ধানকালে জানা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা মালিকানাধীন এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই এসব শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সকল মুনাফা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারায় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত এসব সম্পদ অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে গত ৩০ জানুয়ারি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গত ১৪ জানুয়ারি এস আলম ও তার পরিবারের নামে থাকা ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন একই আদালত। তাদের নামে থাকা ৮৭ হিসাবে ২৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫১ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়। এরপর ১৬ জানুয়ারি এস আলম পরিবারের ২৪টি কোম্পানিতে ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার জব্দ করা হয়। যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।

এছাড়া গত বছরের ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments