ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে এবং বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ১ হাজার ৯১৯ পয়েন্টে। ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
এ সময়ের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৯০ লাখ টাকায়।
এ হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৫ হাজার ৮০৯ কোটি ৩৯ লাখ টাকা বেড়েছে।
এছাড়া বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৫ কোটি ৭৪ লাখ টাকা কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments