মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশে স্বর্ণ মুদ্রার দর আরও বাড়ল
spot_img
spot_img

দেশে স্বর্ণ মুদ্রার দর আরও বাড়ল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার দর। প্রতিটি মুদ্রায় আরও ১০ হাজার টাকা বেড়ে এক লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত ১৪ অক্টোবর ১০ হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ২৫ হাজার টাকা। এর আগে গত ১ সেপ্টেম্বর প্রতিটি মুদ্রায় ১০ হাজার এবং গত ১৬ জুলাই ৫ হাজার টাকা করে বাড়ানো হয়। আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দর বৃদ্ধির কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। স্বারক মুদ্রার দর এক লাখ টাকা হয় গত ২৬ ডিসেম্বর। আর ২০২৩ সালে ৬ দফায় ২৫ হাজার টাকা বেড়েছিল।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বারক স্বর্ণ মুদ্রার নতুন দর কার্যকর হয়েছে ১৬ ফেব্রুয়ারি রোববার থেকে। স্বারক রৌপ্য মুদ্রার দরও বাড়িয়ে ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। এসব মুদ্রা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১। সাধারণভাবে স্মারক মুদ্রা শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও অন্যান্য শাখা অফিসে পাওয়া যায়। মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদুঘরেও বিক্রি করা হয়।

এছাড়া স্বারক স্বর্ণ মুদ্রা ছাড়াও বিভিন্ন ধরনের রৌপ্য স্মারক ও কাগুজে স্মারক নোট রয়েছে। বিশেষ দিন বা স্থাপনাকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন নোট ছাড়া হয়। বর্তমানে স্বর্ণ মুদ্রার বাইরে ১২ ধরনের স্মারক রৌপ্য মুদ্রা আছে। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, বিদ্রোহী কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments