ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ। এদিকে মেঘনা সিমেন্টের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪.৩৫ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪.১৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিনটেক্স, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল টি, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং, জিএসপি ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments