ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে- রবি আজিয়াটা, বিএটিবিসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments