ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির ১৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে- গ্রামীনফোন, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অগ্নি সিস্টেমস, সানলাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments