শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৩ উইকেট নিয়ে কিউইদের চাপে রেখেছে পাকিস্তান
spot_img
spot_img

৩ উইকেট নিয়ে কিউইদের চাপে রেখেছে পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্কে: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে খুব ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। একশ’ রানের আগে ৩ উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে রেখেছে স্বাগতিক পাকিস্তান।

নিউজিল্যান্ড ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার উইল ইয়ং দলকে টানছেন। তিনি ৭৬ রানে ব্যাট করছেন। তার সঙ্গী টম ল্যাথাম ১৯ রান করেছেন।

নিউজিল্যান্ড ৩৯ রানে ওপেনার ডেভন কনওয়েকে (১০) হারায়। পরেই ফিরে যান কেন উইলিয়ামসন (১)। এরপর ড্যারেল মিশেল (১০) ফিরলে ৭৩ রানে ৩ উইকেট পড়ে নিউজিল্যান্ডের। নাসিম শাহ, আবরার আহমেদ ও হারিস রউফ একটি করে উইকেট নিয়েছেন।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তাইয়িব তাহির, খুলদীল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments