বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদটাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে সকলের মতামত আহ্বান: বিএসইসি
spot_img
spot_img

টাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে সকলের মতামত আহ্বান: বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশের উপর পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকাতায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর বিষয়ে টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে। নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা:
১) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত: suggestion.mutualfundrules@sec.gov.bd
২) মার্জিন রুলস সংক্রান্ত মতামত: suggestion.marginrules@sec.gov.bd

উল্লেখ্য, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.gov.bd/home/taskforce draft recommendation) -এ পাওয়া যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments