ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বচ্চো দর বেড়েছে ৫৭.১৪ শতাংশ। এদিকে ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩১.৪৩ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় এবং শাইনপুকুর সিরামিক্স এর শেয়ারের দর ২৭.৮৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় আরও রয়েছে- গোল্ডেন হারভেস্ট এগ্রো, ইনটেক, ফু-ওয়াং ফুডস, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, গোল্ডেন সন এবং সোনারগাঁও টেক্সটাইল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments