ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধারা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিকে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং দেশবন্ধু পলিমারের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.০২ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু ওয়াং ফুড, খান ব্রাদার্স, রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়ার, সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments