ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
কোহিনুর কেমিক্যাল লিমিটেড: ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। ন হয়েছে ৮.৩২ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ৮.৬৪ টাকা (রিস্টেটেড)।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৩০ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯.৩৪ টাকা।
কোম্পানিটি ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ নভেম্বর।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড: ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৩৭ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭.০২ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০.৪৩ টাকা।
কোম্পানিটি ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ নভেম্বর।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৩৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১০ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments