ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৫ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিকে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালরসর শেয়ার দর ৯.৫৭ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং লিগাসি ফুটওয়ারের শেয়ার দর ৮.৫৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- এনার্জিপ্যাক পাওয়ার, আনোয়ার গ্যালভেজিং, জাহিন স্পিনিং, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড এবং এসবিএসি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments