বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ডিএসই‘সহ ৭ স্টেকহোল্ডার
spot_img
spot_img

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ডিএসই‘সহ ৭ স্টেকহোল্ডার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত রয়েছেন। আজ রোববার ৯ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

তথ্যমতে, সকাল সাড়ে ১০ টার দিকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা কমিশন ভবনে প্রবেশ করেন। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এর আগে, ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেছিলেন সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান (পুলিশ সদস্য) মো. আশিকুর রহমান।

মামলার আসামিরা হলেন: বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫), আল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪২), তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), সাজ্জাদ হোসেন (৩০) ও আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments