রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন: একতার বার্তা জামালদের
spot_img
spot_img

জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন: একতার বার্তা জামালদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবের তায়েফে ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (১০ মার্চ) অনুশীলনের বিরতিতে সময়কে কাজে লাগিয়ে দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরাহ পালন করেছেন।

দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।

দলের ফরোয়ার্ড রহমত জানান, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।

দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments