ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে বিনিয়োগ ও উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে পুঁজিবাজারে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর রাষ্ট্রীয় গ্যারান্টির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক হতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত ডিমান্ড লোনের ১ম কিস্তি পরিশোধ করা হয়েছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত ৩,০০০.০০ (তিন হাজার) কোটি টাকা ডিমান্ড লোনের ৯০.০০(নব্বই) দিনের ১ম কিস্তি (সুদ) বাবদ ৩০.০০ (ত্রিশ) কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments