ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২০ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের ১৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে- বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, হাক্কানী পাল্প, বিডি থাই, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments