ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৯ মার্চ থেকে ১৩ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১২টি খাতেই লোকসান হয়েছে। আর মার্কেট রিটার্ন কমেছে ০.২৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাতের দর ২.৬৯ শতাংশ কমেছে। এদিকে আর্থিক খাতে ১.৯৮ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং আইটি খাতে দর ১.৪৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- পাট খাতে ১.৪১, সিমেন্ট খাতে ০.৯১, সেবা ও আবাসন খাতে ০.৮৯, টেলিকমিউনিকেশনে ০.৭৭, বিবিধ খাতে ০.৬৯, প্রকৌশল খাতে ০.৫৫, কর্পোরেশন বন্ডের দর ০.৩১, টেক্সটাইল খাতে ০.১১ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতের দর ০.০৬ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments