ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৬ মার্চ থেকে ২০ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১২টি খাতেই লোকসান হয়েছে। আর মার্কেট রিটার্ন কমেছে ০.৭৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে টেলিকমিউনিকেশন খাত। এই খাতের দর ৩.১৫ শতাংশ কমেছে। এদিকে সিমেন্ট খাতে ২.২৯ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং পাট খাতের দর ২.২৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- ট্যানারি খাতে ১.৮১, ব্যাংক খাতে ১.৩০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১.২১, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.১২, টেক্সটাইল খাতে ০.৫৮, ভ্রমণ ও অবকাশ খাতের দর ০.৪৪ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ০.২৮, আইটি খাতে ০.১৮ এবং বিবিধ খাতের দর ০.০১ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments