ডেইলি শেয়ারযবাজার ডেস্ক: জনপ্রিয় টিভি চ্যানেল নেক্সাস টেলিভিশন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করেছে ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এ আয়োজনে থাকছে সিনেমা, বিনোদনমূলক টকশো, রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ও গানের জমকালো আয়োজন।
ঈদের গানের বিশেষ অনুষ্ঠান গানের ওপারের ঈদ মাতিয়ে তুলবেন ফিউশন ও লোকসংগীতশিল্পী পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন, জনপ্রিয় সংগীতশিল্পী শীষপ্রিয়া অবন্তী সিঁথি, রুমানা ইসলাম, লালনকন্যা বিউটি, লোকসংগীতশিল্পী এলিজা পুতুল এবং মিষ্টি কণ্ঠের এ প্রজন্মের শবনম প্রিয়াংকা। প্রথমবারের মতো লোকসংগীতশিল্পী ডলি মণ্ডল গান পরিবেশন করবেন বোন রীতা মণ্ডলের সঙ্গে। এদিকে চাঁদরাতে বিশেষ সংগীত পরিবেশন করবেন আর্নিক ও প্রিয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ড. জাকিয়া সুলতানা এবং প্রযোজনায় থাকছেন মাহমুদুল হাসান।
উল্লেখ, ঈদ আনন্দে সুরের আবেশ ছড়িয়ে দিতে নেক্সাস টেলিভিশনের এই আয়োজন দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments