ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৮ এপ্রিল, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭১ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৯.৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৮ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৮১ লাখ ১৭ হাজার ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments