ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৩ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বেক্সিমকো ফার্মা‘র ১০ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং উত্তরা ব্যাংকের ১০ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়াও আজ লেনদেনের তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারী, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments