ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে তালিকাচ্যুত হওয়া রহিমা ফুড করপোরেশনের শেয়ার লেনদেন আবার আজ থেকে শুরু হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার ১৭৫.৪০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেনের স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে তা জানানোর জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’কে (সিএসই) নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
চিঠিতে বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেন স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে কমিশনকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির শেয়ার লেনদেন পূণ:রায় চালুর বিষয়ে জানাতে বলা হয়েছে। চিঠি ইস্যুর ৩ কার্যদিবসের মধ্যে এসব জানাতে বলা হয়েছে।


































Recent Comments