শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদচাতকের ন্যায় সপ্তাহ পারে পুঁজিতে ধস বিনিয়োগকারীদের
spot_img
spot_img

চাতকের ন্যায় সপ্তাহ পারে পুঁজিতে ধস বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে লেনদেনের সঙ্গে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১২৪.৭৩ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ। এদিকে ডিএসইএস সূচক কমেছে ৩৯.০১ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ, আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩০.৩৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৩২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। আলোচ্য সময়ের শেষ কার্যদিবসে ডিএসই‘র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা।

সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ১.০৬ শতাংশ বা ৭ হাজার ৮৬ কোটি টাকা।

এছাড়া সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২২ কোটি ২ লাখ টাকা। তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৫ কোটি ৪১ লাখ টাকা বা ১৩.৮৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৪ লাখ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments