মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইবনে সিনা ফার্মার চাকরিচ্যুত কর্মীদের নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য
spot_img
spot_img

ইবনে সিনা ফার্মার চাকরিচ্যুত কর্মীদের নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বনামধন্য ওষুধ উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান।

সম্প্রতি ইবনে সিনা ফার্মার মার্কেটিং বিভাগের কিছু ফিল্ডফোর্স এর অর্থ আত্মসাৎসহ কোম্পানীর সার্ভিস রুলস পরিপন্থি কার্যক্রম ও চাকরির শর্ত ভঙ্গ করায় কোম্পানীর বিধিমাফিক চাকরি অবসান (Termination) হয়েছে।

অবসায়নকৃত (Termination) কয়েকজন প্রাক্তন ফিল্ডফোর্স তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য কোম্পানীর চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন, যা কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত ‘রিভিউ কমিটি’ এর মাধ্যমে রিভিউ চলমান।

ইতোমধ্যে উক্ত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ নানাভাবে (অনলাইনে ও অফলাইনে) কোম্পানী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার, অপপ্রচার ও বিষোদগার করার পাশাপাশি ভয়-ভীতি এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ প্রেক্ষিতে কোম্পানীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমতাবস্থায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানীর মূল্যবোধ ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments