ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার ৭ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুড, বারাকা পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments