বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপিএসএল কেন আমিরাতে হচ্ছে না
spot_img
spot_img

পিএসএল কেন আমিরাতে হচ্ছে না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়েছে আইপিএলও। এর মধ্যে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েছিল পিসিবি। কিন্তু সেটা আর হচ্ছে না। অর্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টটি।

আমিরাতে পিএসএল না হওয়ার পেছনে দেশটির ক্রিকেট বোর্ডের আপত্তি জানানোর কথা উল্লেখ করেছে ভারতের কিছু সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) টুর্নামেন্টটি আয়োজন করবে না।

সেখানে আরও বলা হয়েছে, পিএসএল আয়োজন করতে দিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক খারাপ হবে ইসিবির। সেটা তারা চায় না। এছাড়া নিরাপত্তা শঙ্কার বিষয়ে বলা হয়েছে, আমিরাতে দক্ষিণ এশিয়ার মানুষের বসবাস বেশি। যে কারণে পিএসএল মাঠে গড়ালে সেখানে নিরাপত্তা শঙ্কা তৈরি হতে পারে।

তবে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পিএসএল আয়োজনের প্রস্তাব আমিরাত নাকচ করে দেয়নি। বিবিসি’কে আমিরাত বোর্ডের নির্ভরযাগ্য সূত্র জানিয়েছে, তারা পিএসএল আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। একই কথা জানিয়েছে পিসিবির সিনিয়র এক কর্মকর্তা।

বিবিসির দেওয়া তথ্য মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে স্থগিত ঘোষণা করা হয়েছে পিএসএল। দেশের এই ক্রান্তিকালে পাকিস্তানের জনগণ ক্রিকেটের চেয়ে অনেক বড় কিছু নিয়ে উদ্বিগ্ন আছে এমন বার্তা দেওয়া হয়েছে।

পিসিবির বিবৃতি বলেছে, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পিএসএল স্থগিত করা হয়েছে। ভারতের এই আগ্রাসন বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে, পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments