মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভলোকসানি কোম্পানি নিয়ে তৎপর কারসাজি চক্র
spot_img
spot_img

লোকসানি কোম্পানি নিয়ে তৎপর কারসাজি চক্র

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ার দর না বাড়লেও বাড়ছে  স্বল্প মূলধনী ও লোকসানি কোম্পানির শেয়ারদর। এদিকে ঝুঁকি আছে জেনেও বা না-জেনে অতি মূল্যায়িত এসব শেয়ার উচ্চ দরে কিনছেন সাধারণ বিনিয়োগকারী।

অপরদিকে এসব লোকসানি কোম্পানির শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে এক শ্রেনীর কারসাজি চক্র। এসব কোম্পানির শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা।

গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শতাংশ হিসেবে দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি হচ্ছে স্বল্প মৌলধনী ও লোকসানি কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস লিমিটেড, বঙ্গজ লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, আরামিট লিমিটেড, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারের ওঠানামা করার সময় কিছু লোকসানি ও জাঙ্ক শেয়ারের দরে উল্লম্ফন দেখা যায়। এসব কোম্পানিতে কোনো অসৎ চক্র জড়িয়ে থাকে। যখন এসব কোম্পানির দর বাড়ে, তখন সুযোগ বুঝে চক্রটি শেয়ার বিক্রি করে মুনাফা নিয়ে কেটে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা। তাই এসব শেয়ারে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান-উর-রশিদ চৌধুরী ডেইলি শেয়ারবাজার ডটকমকে, ‘কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে ওই কোম্পানির ইতিহাস জানতে হবে। তাছাড়া ভালো করে যাচাই করে বিনিয়োগ করা উচিত। এ ধরনের লোকসানি কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক।

ডিএসইর তথ্যমতে, গতকাল এপেক্স ফুডস লিমিটেডের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বা ১২.৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩৭.৭০ টাকায় লেনদেন হয়। অথচ কোম্পানিটি সল্প মৌলধনী কোম্পানি। যার পরিশোধিত মূলধন মাত্র ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

বঙ্গজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ১২.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩৪ টাকায় লেনদেন হয়। কোম্পানিটি পরিশোধিত মূলধন মাত্র ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম।

শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ৬.৩২ শতাংশ বা ৩.৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৮.৯০ টাকায় লেনদেন হয়। এদিকে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করা কোম্পানিটি পরিশোধিত মূলধন মাত্র ৫ কোটি টাকা। এছাড়া কোম্পানিটি দীর্ঘ অনেক বছর ধরে বিনিয়োগকারীদের কোন রকম ডিভিডেন্ড দেয়নি।

আরামিট লিমিটেডের শেয়ার দর ৫.৩০ শতাংশ বা ১৩.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬৪.১০ টাকায় লেনদেন হয়। এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৬ কোটি টাকা।

ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৫ শতাংশ বা ২.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৮.৩০ টাকায় লেনদেন হয়। এদিকে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করা কোম্পানিটি ১৯ কোটি ৪৬ লাখ টাকা পুঞ্জিভূত লোকসানে রয়েছে।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ার দর ৪.৮২ শতাংশ বা ৮.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯১.৩০ টাকায় লেনদেন হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments