ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবেদন জমা দিয়েছেন ১৬ জন ব্যক্তি। তারা হার্ডকপি পদ্ধতিতে আবেদন জমা দিয়েছেন। হয়তো এদের মধ্য থেকেই একজন বর্তমান এমডি কাজী ছানাউল হকের জায়গায় আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। তবে অনলাইন অর্থাৎ ই-মেইলে আবেদন করা হলে প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৯নভেম্বর) এমডি পদে আবেদন জমার শেষ দিন ছিল। সে সময়ে সরাসরি মোট ১৬জন আবেদন করেছেন। ডিএসইর এনাআরসি কমিটি অথাৎ যাচাই-বাছাই কমিটি আবেদন বক্সটি খুলে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করবেন। তাদের তালিকা অনুসারে ডিএসই কর্তৃপক্ষ একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। এরপর ডিএসইর পর্ষদ অনুমোদন করবে।
উল্লেখ্য, গত ০৮ অক্টোবর ডিএসইর চেয়ারম্যান বরাবার পদত্যাগ পত্র দাখিল করেন কাজী ছানাউল হক। এরপর ২১ অক্টোবর ডিএসইর ৯৭২ তম পর্ষদ সভায় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। তবে নিয়ম অনুসারে তিনি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগদান করেন। তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments