সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএলের নতুন সূচি ঘোষণা: ফাইনাল কলকাতায় হচ্ছে না
spot_img
spot_img

আইপিএলের নতুন সূচি ঘোষণা: ফাইনাল কলকাতায় হচ্ছে না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএলের মতো স্থগিত হয়েছিল আইপিএলও। পিএসএল ১৭ মে শুরু হচ্ছে। একই দিন আইপিএলও শুরুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেঙ্গালুরুয় কলকাতা ও বেঙ্গালুরু ১৭ মে’র ম্যাচে মুখোমুখি হবে।

ফাইনাল দিয়ে ৩ জুন শেষ হবে টুর্নামেন্ট। বিসিসিআই বিবৃতিতে বলেছে, সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল অংশীদারদের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করে তারা আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

ছয় ভেন্যুতে আইপিএলের বাকি ১৭ ম্যাচ আয়োজন করা হবে। ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, কানপুর ও লক্ষ্নৌ। এর মধ্যে গ্রুপ পর্বের ১৩ ম্যাচের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হলেও কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের ভেন্যু ঘোষণা করা হয়নি।

তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একটি কোয়ালিফায়ার ও আইপিএলের ফাইনাল হতে পারে বলে দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম। পূর্বের সূচিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল।

এর আগে আইপিএল নতুন করে শুরুর ক্ষেত্রে বলা হয়েছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থায় নিরাপত্তা শঙ্কা থেকে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে দূরে রাখতে ভারতের দক্ষিণাংশের তিন শহর চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুয় টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments