বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটেস্ট ফাইনালের দলে অজিদের চমক: প্রোটিয়া দলে নিষেধাজ্ঞা মুক্ত রাবাদা
spot_img
spot_img

টেস্ট ফাইনালের দলে অজিদের চমক: প্রোটিয়া দলে নিষেধাজ্ঞা মুক্ত রাবাদা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১১ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দুই দলই। অস্ট্রেলিয়া দলে বেশ কিছু চমক রেখেছে। যেমন- পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ফিরেছেন লাল বলের ক্রিকেটে।

আবার শ্রীলঙ্কা সফরের মধ্যে দল ছাড়া ওপেনার স্যাম কনস্টাস ১৫ জনের দলে জায়গা পেয়েছেন। আছেন অলরাউন্ডার বাও ওয়েবস্টার। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাস করা ম্যাথু কুনিহম্যান জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার দলে। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন পেসার জস হ্যালজউড।

অন্য দিকে দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে লুঙ্গি এনগিডিকে রেখেছে। তবে পেসার এনরিখ নরকিয়া, নান্দ্রি বার্গার ও গের্হাল্ড কোয়েটজে দলে জায়গা পাননি। এক মাসের নিষেধাজ্ঞা ভোগ করা কাগিসু রাবাদা আছেন প্রোটিয়াদের দলে। তিনি ড্রাগের বিনোদনমূলক ব্যবহারের কারণে নিষিদ্ধ হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকে ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়া আইপিএল আর নাও ফিরতে পারেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফাইনালের আগে তারা ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে এবং ৩ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলবে। তবে দলের ৮ জন থাকতে পারেন আইপিএলে।

দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। অন্য দিকে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। এর আগের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শিরোপা ধরে রাখতে পারেনি। আসরের প্রথম দু’বার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত।

অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড,, অ্যালেক্স কেরি, ক্যামেরুন গ্রিন, জস হ্যালজউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনিহম্যান, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, বিও ওয়েবস্টার। ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোচ, টনি ডে জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলডার, সেনুরান মুত্তুসামি, লুঙ্গি এনগিডি, ডিন পিটারসন, কাগিসু রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভারায়েনে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments