বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহুইসেন আসছেন রিয়ালে: কারেরার সঙ্গে আলোচনা শুরু
spot_img
spot_img

হুইসেন আসছেন রিয়ালে: কারেরার সঙ্গে আলোচনা শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্লাব বিশ্বকাপের আগেই অন্তত তিনটি চুক্তি সম্পন্ন করতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডের লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েছে।

কথা-বার্তা পাকা হয়ে গেছে বোর্নামাউথের ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে। এবার বেনফিকার ২২ বছর বয়সী স্প্যানিশ লেফট ব্যাক আলভারো কারেরাসের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ বোর্ড।

হুইসেনসে দলে নিতে লিভারপুল ও আর্সেনাল মুখিয়ে ছিল। তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের ক্লাব দুটি। রিয়াল মাদ্রিদ ওই লড়াইয়ে যোগ দেওয়ায় অন্যদের আশা শেষ হয়ে গেছে। তবে ৫০ মিলিয়ন দিয়েই তরুণ এই ডিফেন্ডারকে কিনতে হচ্ছে রিয়ালের।

তার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে লস ব্লাঙ্কোস বোর্ড। তবে বোর্নামাউথকে চুক্তির সব অর্থ এখন পরিশোধ করবে না। শর্তে ২০২৬ মৌসুম শেষে অর্থ পরিশোধের বিষয়টি উল্লেখ থাকছে। ক্লাব বিশ্বকাপের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের সংক্ষিপ্ত দরজা খোলা হবে। রিয়াল ওই সময়ে তার সঙ্গে সম্পন্ন করতে পারে আনুষ্ঠানিক চুক্তি।

হুইসেনের জন্ম নেদারল্যান্ডসে। ডাচদের জার্সিতে বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসা হুইসেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের পর স্পেন জাতীয় দলকে বেছে নেন। জুভেন্টাসে যোগ দিয়ে এক মৌসুম রোমায় ধারে খেলে চলতি মৌসুমে বোর্নামাউথে যোগ দেন ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার। সের্গিও রামোস তার আদর্শ ফুটবলার।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জাবি আলোনসো দলটির কোচের দায়িত্ব নেবেন। আলোনসোর পছন্দ ২২ বছর বয়সী কারেরাস। তরুণ এই লেফট ব্যাক গতিময় এবং আক্রমণে ভালো ভূমিকা রাখতে পারেন। আলোনসোর কৌশলের সঙ্গে মানানসই। যে কারণে এসি মিলানের থিও হার্নান্দেজকে উপেক্ষা করে হুইসেনকে দলে আনতে যাচ্ছে রিয়াল। তাকে ২০ মিলিয়নের মধ্যে পেতে পারে ব্লাঙ্কোসরা।

এই তিন চুক্তি সম্পন্ন হয়ে গেলে ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে ভেড়ানোর জোর চেষ্টা করতে পারে। টনি ক্রুসের পর লুকা মডরিচ বার্নাব্যু ছাড়তে যাচ্ছেন। তাদের শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট একজন মিডফিল্ডার কিনবেন বলেও জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments