ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ শনিবার ১৭ মে, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৬ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৩৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২১৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments