ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ মে, ২০২৫ তারিখ শনিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৯.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৩৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২০.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৫২.৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৮.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৭ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৯.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ২ লাখ ১১ হাজার ২৪১ টি শেয়ার ৯৪ হাজার ৪৯৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ ০১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১২ শতাংশ বা ৫৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭৮১.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ০৩৮.৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭৭০.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪২ টির, কমেছে ৩১৭ টির এবং অপরিবর্তিত রয় ৩৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৫১৬ টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ১১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৮১২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments