শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম হাসান
spot_img
spot_img

ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম হাসান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তাঁর শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

অভিনেতা বলেন, ‘সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়। আমি তাঁর সঙ্গে খারাপ ব্যাবহার করেছি। গালাগাল করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কা সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তাঁর কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।

অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নন। বিভিন্নজনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সেজন্য সবার কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

শামীম বলেন, ‘হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি! আমি কথা দিচ্ছি আমার দ্বারা এরকম আর কখনও হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবেন না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন।
‎‎
সবশেষে তিনি বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগ গেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি এমনটা কখনও করব না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments